সার্কিট ব্রেকার ছাড়াই ৩ কোম্পানি লেনদেন করছে

প্রচ্ছদ » Uncategorized » সার্কিট ব্রেকার ছাড়াই ৩ কোম্পানি লেনদেন করছে

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার লেনদেনে আজ কোনো সার্কিট ব্রেকার দেয়া হয়নি। ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণা দেয়ার কারণে নিয়মানুযায়ী এসব কোম্পানির শেয়ার লেনদেনে আজ কোনো লিমিট দেয়া হয়নি। কোম্পানিগুলো হলো: একমি ল্যাবরেটরিজ, ম্যাকসন স্পিনিং এবং মেট্রো স্পিনিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

একমি ল্যাবরেটরিজ ওষুধ ও রসায়ন খাতের দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেড ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬.৬১ টাকা। এছাড়া শেয়ার নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৬.৬০ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৮০.১৩ টাকা।

এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৪ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় পিএসসি কনভেনশন হল,মিরপুর-১৪,ঢাকায় অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

ম্যাকসন স্পিনিং বস্ত্র খাতের এ কোম্পানটি ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। ম্যাকসন স্পিনিংয়ের রেকর্ড ডেট ১৯ নভেম্বর এবং বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২১ জানুয়ারি, ২০১৮। আলোচিত বছরে ইপিএস ০.৩৩ টাকা। গত বছর কোম্পানিটির ইপিএস ছিল ৪৪ পয়সা।

মেট্রো স্পিনিং বস্ত্র খাতের এ কোম্পানটি ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। কোম্পানিটির রেকর্ড ডেট ৬ নভেম্বর এবং বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২১ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় কোম্পানিটির ফ্যাক্টরী প্রাঙ্গন গৌরিপুর, আশুলিয়া,সাভার,ঢাকায় অনুষ্ঠিত হবে। আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.৬৪ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ (এনওসিএফপিএস) ১.৫৮ টাকা (নেগেটিভ) এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫.৮৮ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০