সার্কিট ব্রেকার ছাড়া লেনদেন করছে ৩ কোম্পানি

প্রচ্ছদ » Uncategorized » সার্কিট ব্রেকার ছাড়া লেনদেন করছে ৩ কোম্পানি

cerkit-braekerপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার লেনদেনে আজ কোনো সার্কিট ব্রেকার দেয়া হয়নি। ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণা দেয়ার কারণে নিয়মানুযায়ী এসব কোম্পানির শেয়ার লেনদেনে আজ কোনো লিমিট দেয়া হয়নি। কোম্পানিগুলো হলো: মার্কেন্টাইল ব্যাংক, ইউনাইটেড ইন্স্যুরেন্স এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড:
কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১৭ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দেয়ার সুপারিশ করেছে। সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৮৯ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৩.৭২ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২২.৭৪ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ এপ্রিল সকাল ১১ টায় ফারস হোটেল,বিজয়নগর,ঢাকায় অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ১৫ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

ইউনাইটেড ইন্স্যুরেন্স: সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৪১ টাকা। একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৯.৯৭ টাকা ও শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১.০৭ টাকা।

ব্র্যাক ব্যাংক লিমিটেড: সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬.০৭ টাকা। একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩১.১০ টাকা ও শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২৪.৯৯ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০