সার্বিয়ায় গেলেন স্পিকার

প্রচ্ছদ » Uncategorized » সার্বিয়ায় গেলেন স্পিকার

sirin sharminপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৪১তম অ্যাসেম্বলিতে অংশ নিতে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শুক্রবার সন্ধ্যায় তিনি ঢাকা ছাড়েন।

সংসদ সচিবালয় সূত্র জানায়, আগামী ১৩ থেকে ১৭ অক্টোবর বেলগ্রেডে এই অ্যাসেম্বলি এবং আইপিইউয়ের সংশ্লিষ্ট মিটিং হবে। অ্যাসেম্বলিতে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

প্রতিনিধি দলের অন্য সদস্য হলেন- ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর -ই-আলম চৌধুরী, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু, মো. হাবিবে মিল্লাত, ফাহমী গোলন্দাজ বাবেল, আবদুস সালাম মূর্শেদী, পীর ফজলুর রহমান, সুবর্ণা মুস্তাফা, শবনম জাহান এবং সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

বেলগ্রেডে ১৪০টি দেশের ৭০ জন স্পিকার, ৪০ জন ডেপুটি স্পিকারসহ ৭০০ এর অধিক সংসদ সদস্য সংসদীয় গণতন্ত্রের অন্যতম বৃহত্তম এই অ্যাসেম্বলিতে অংশ নেবেন। অংশগ্রহণকারীদের মধ্যে ৩০ শতাংশ নারী এবং ১৭ শতাংশ তরুণ সংসদ সদস্য রয়েছেন, যাদের বয়স ৪৫ এর নিচে।

আগামী ১৭ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে স্পিকারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০