সাড়ে নয় কেজি স্বর্ণসহ তিনজনকে আটক

প্রচ্ছদ » আর্ন্তজাতিক » সাড়ে নয় কেজি স্বর্ণসহ তিনজনকে আটক

নিজস্ব প্রতিবেদক: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে সাড়ে নয় কেজি স্বর্ণসহ তিনজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার রাতে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরছিলেন তারা।

মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) মো. মাসুদুর রহমান জানান, বুধবার রাতে বিমানবন্দর থেকে বের হবার সময় তাদের গ্রেপ্তার করা হয়। তল্লাশি করে তাদের কাছে নয় কেজি ৩৩০ গ্রাম ওজনের ৮০টি স্বর্ণের বার পাওয়া যায়।

তিনি জানান, জব্দ র্স্বণের বাজার মূল্য আনুমানিক সাড়ে চার কোটি টাকা।

প্রাথমিকভাবে জানা গেছে, গ্রেপ্তার তিনজন হলেন- ফারুক আহমেদ (৩৮), মীর হোসেন (২৮), মো. শাহিন(২১)। আটক তিনজনের বিস্তারিত পরিচয় ও ঘটনার বিবরণ পরে সংবাদ সম্মেলন করে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০