সায়দাবাদে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রচ্ছদ » Uncategorized » সায়দাবাদে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

bovanপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাজধানীর সায়দাবাদে নির্মাণাধীন একটি ছয়তলা ভবন থেকে পড়ে বুধবার মনির হোসেন (২২) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। তার গ্রামের বাড়ি ভোলার লালমোহনে।

ঢামেক সূত্রে জানা গেছে আজ দুপুর ১টার দিকে সায়েদাবাদ এলাকার স্বামীবাগে মিতালী স্কুল সংলগ্ন সোয়ান প্রপার্টিজ লিমিটেডের নির্মাণাধীন একটি ভবনে রডের কাজ করতে যেয়ে ছয়তলা থেকে পড়ে যায়। পরে অন্যান্য শ্রমিকরা তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ঢামেকে নিয়ে আসে। সেখানে নেয়ার পর দুপুর আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আল আমিন নামে নিহতের এক সহকর্মী বলেন, কাজ শেষে সবাই দুপুরের খাবার নিচে নামছিলাম। এ সময় মনির সিঁড়ি থেকে ছিটকে নিচে পড়ে যায়। তার মাথায় মারাত্মক আঘাত লেগে রক্তক্ষরণ হতে থাকে। পরে হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা জানান সে মারা গেছে।

ঢামেক ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বলেন, ছয়তলা ভবন থেকে পড়ে মনির হোসেন নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১