সায়হাম টেক্সটাইলে আগুন লেগে প্রায় ৭০ কোটি টাকার ক্ষতি
প্রচ্ছদ » Uncategorized » সায়হাম টেক্সটাইলে আগুন লেগে প্রায় ৭০ কোটি টাকার ক্ষতি
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সায়হাম টেক্সটাইলের কারখানায় আগুন লেগে প্রায় ৭০ কোটি টাকার ক্ষতি হয়েছে।গত ১১ ডিসেম্বর কোম্পানির গুদামে এই আগুন লাগে। আগুনে গুদামে রক্ষিত মালামাল পুড়ে গিয়ে এই ক্ষতি হয়েছে। তবে গুদামসহ পুরো কারখানার ইন্স্যুরেন্স করা থাকায় সংশ্লিষ্ট ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ক্ষতিপূরণ পাওয়া যাবে বলে আশা করছে কোম্পানিটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। অগ্নিকাণ্ড বিষযে সংবাদপত্রে প্রকাশিত খবরের প্রেক্ষিতে ডিএসই কোম্পানিটির কাছে ঘটনা সম্পর্কে জানতে চাইলে তারা ডিএসইতে ক্ষয়ক্ষতির এই তথ্য জানিয়েছে।
সায়হাম টেক্সটাইল জানিয়েছে, হবিগঞ্জে গুদামে গত ১১ ডিসেম্বর দুপুর দেড়টার দিকে আগুণ লাগে এবং দ্রুত ছড়িয়ে পড়ে। যা ফায়ার ব্রিগেডের ৩ টি জেলার ৬ টি ইউনিট টানা প্রায় ২০ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরইমধ্যে কাচাঁমাল পুড়ে প্রায় ৭০ কোটি টাকা ক্ষতি হয়ে যায়।
কারখানায় রক্ষিত সব কাচাঁমাল বীমা করা ছিল বলে জানিয়েছেন কোম্পানিটির কর্তৃপক্ষ। এবং বীমা কোম্পানিকে দ্রুত অবহিত করা হয় এবং বীমা কোম্পানি ঘটনা স্থানে গিয়ে আগুণে ক্ষতির চিত্র দেখেও গেছে।
কাচাঁমাল পুড়ে গেলেও কারখানার উৎপাদন, সরবরাহ এবং অন্যান্য কার্যক্রম স্বাভাবিক আছে বলে জানিয়েছেন কোম্পানির কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ড কোম্পানির কার্যক্রম পরিচালনায় কোন প্রভাব ফেলবে না।
ডিসি, ইউএনও, পুলিশ কর্মকর্তা, র্যাব, কাস্টমস এবং অন্যান্য অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে এবং তাদের সহযোগিতা বাড়িয়ে দেয়।








