সিএসই’র এই ব্লু চিপস কোম্পানির তালিকায় ১০ কোম্পানি

প্রচ্ছদ » খেলা » সিএসই’র এই ব্লু চিপস কোম্পানির তালিকায় ১০ কোম্পানি

CSEপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসই-৩০ ইনডেক্স চূড়ান্ত করা হয়েছে। আর সিএসই’র এই ব্লু চিপস কোম্পানির তালিকায় সাইফ পাওয়ারটেক, ডোরিন পাওয়াসহ ১০ কোম্পানির জায়গা করে নিয়েছে।

সিএসই সূত্রে জানা গেছে, সিএসইর তালিকাভুক্ত কোম্পানীগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই-৩০ ইনডেক্স চূড়ান্ত করা হয়েছে। এতে নতুন করে ১০টি কোম্পানীকে যুক্ত করা হয়েছে এবং পূর্বের ১০টি কোম্পানীকে বাদ দেয়া হয়েছে। এটি কার্যকর হবে ২১ এপ্রিল ২০১৯ থেকে।

নতুন করে যুক্ত কোম্পানীগুলো হল-
বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি লি:, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, সাইফ পাওয়ারটেক লিমিটেড, ডোরিন পাওয়ার জেনারেশনস এন্ড সিস্টেমস লিমিটেড, সামিট পাওয়ার লিমিটেড, ওয়ান ব্যাংক লিমিটেড, আল-আরাফাহ ইসলামি ব্যাংক লিমিটেড, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লি:, যমুনা ব্যাংক লিমিটেড এবং ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

ইনডেক্স থেতে বাদ যাওয়া কোম্পানীগুলো হলো:
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লি:, অরিয়ন ফার্মা লিমিটেড, হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লি:, আফতাব অটোমোবাইলস লিমিটেড, সিঙ্গার বাংলাদেশ লি:, খুলনা পাওয়ার কো. লি., শাহজিবাজার পাওয়ার কো. লি., ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লি:, উত্তরা ব্যাংক লিমিটেড এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড।

নতুন করে যুক্ত করে ১০ কোম্পানীসহ ৩০ কোম্পানীর নাম হলো-
এডভান্সড ক্যামিকাল ইন্ডাসট্রিজ (এসিআই) লি:, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লি:,আমান ফিড লিমিটেড, আর্গন ডেনিমস লিমিটেড, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি লি:, বাংলাদেশ স্টিল-রি রোলিং মিলস লিমিটেড, বিএসআরএম স্টিল, কনফিডেন্স সিমেন্ট লিমিটেড, ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানী লি:, ডোরিন পাওয়ার জেনারেশনস এন্ড সিস্টেমস লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লি:, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড, যমুনা অয়েল কোম্পানী লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড, লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, এমজেএল বাংলাদেশ লিমিটেড, অলিম্পিক ইন্ডাসট্রিজ লিমিটেড, ওয়ান ব্যাংক লিমিটেড, পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড, রতনপুর স্টিল রি-রোলিংমিলস লিমিটেড, সাইফ পাওয়ারটেক লিমিটেড, শাশা ডেনিমস:, স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড, সামিট পাওয়ার লিমিটেড, দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড, দি সিটি ব্যাংক লিমিটেড এবং তিতাস গ্যাম ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কো. লি: ।
এখানে উল্লেখযোগ্য যে, সিএসই-৩০ ইনডেক্স-এ অর্ন্তভূক্ত কোম্পানীগুলোর মূলধন বাজারের মোট নিবন্ধিত কোম্পানীগুলোর মূলধনের শতকরা প্রায় ২১.৫০% এবং ফ্রি-ফ্লোট বাজার মূলধনসহ সকল নিবন্ধিত কোম্পানীগুলোর ফ্রি-ফ্লোট বাজার মূলধনের শতকরা প্রায় ৩০.১২%।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১