সিএসই’র এজিএম সম্পন্ন : রোববার সংবাদ সম্মেলন
প্রচ্ছদ » অর্থনীতি » সিএসই’র এজিএম সম্পন্ন : রোববার সংবাদ সম্মেলন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: গতকাল ২৫ অক্টোবর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ২২তম বার্ষিক সাধারন সভা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এজিএমে শেয়ারহোল্ডারদের জন্য ২০১৬-১৭ অর্থবছরের ৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদিত হয়। এছাড়া সিএসইর শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে মির্জা সালমান ইষ্পাহানি পুন:নির্বাচিত হয়েছেন। তার সঙ্গে আলফা সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহজাদা চৌধুরী নতুনভাবে শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন।
এদিকে এজিএমের বিষয়বস্তু ও সার্বিক বাজার পরিস্থিতি নিয়ে আগামী ২৯ অক্টোবর রোববার ইউনুস ট্রেড সেন্টার,দিলকুশা,ঢাকায় সিএসই’র কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গতকাল অনুষ্ঠিত এজিএমে সভাপতিত্ব করেন সিএসই চেয়ারম্যান ড. এ কে আব্দুল মোমেন। এছাড়া সিএসই এর পরিচালক মেজর জেনারেল মোহাম্মদ শামিম চেীধুরী, এনডব্লিউসি, পিএসসি (অব.), প্রফেসর মমতাজ উদ্দিন আহমেদ, এফসিএমএ, প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, ড. মইনুল ইসলাম মাহমুদ, প্রফেসর এস. এম. সালামাত উল্লাহ ভূঁইয়া, এফসিএ, মির্জা সালমান ইস্পাহানি, প্রদীপ পাল, এফসিএ, এফসিএমএ ,মেজর (অব.) এমদাদুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ এবং কোম্পানী সেক্রেটারি রাজিব সাহা উপস্থিত ছিলেন।








