সিএসইর কৌশলগত ব্যবসা নিয়ে মতবিনিময় সভা
প্রচ্ছদ » Uncategorized » সিএসইর কৌশলগত ব্যবসা নিয়ে মতবিনিময় সভাপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ব্যবসায় উন্নয়ন পদক্ষেপের অংশ হিসেবে শেয়ারহোল্ডারদের নিয়ে ‘কৌশলগত ব্যবসায় পরিকল্পনা’ শীর্ষক মতবিনিময় সভা করেছে।
আজ সোমবার বিকেল সাড়ে ৩টায় সিএসইর ঢাকা অফিসের কনফারেন্স হলে এ সভা হয়। এসময় উপস্থিত ছিলেন সিএসইর ঢাকাকেন্দ্রিক ট্রেকহোল্ডার ও সিএসইর কর্মকর্তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার। এসময় তিনি ‘কৌশলগত ব্যবসায় পরিকল্পনা’ বিষয়ে তার বক্তব্য উপস্থাপন করেন।
তিনি তার বক্তব্যে সিএসইর সাম্প্রতিক লেনদেন চিত্র ও লেনদেনে ট্রেকহোল্ডারদের অংশগ্রহণ সংক্রান্ত তথ্য তুলে ধরেন।
সভায় সিএসইর ট্রেকহোল্ডারদের পক্ষ থেকে বেশ কিছু ব্যবসায় উদ্যোগের প্রস্তাব করা হয়।








