পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) শেয়ারহোল্ডার পরিচালকের দুটি পদে নির্বাচন আগামী ২৫ অক্টোবর বুধবার (সকাল ১০টা থেকে বিকাল ৩টা ) অনুষ্ঠিত হবে। এর জন্য চার জন কেনডিডেটের তালিকা প্রকাশ করেছে এ সংক্রান্ত নির্বাচন কমিটি।। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

‘সিএসই সংঘবিধি স্মারক এর আর্টিকেল ৩৪ অনুযায়ী এই নির্বাচন পরিচালিত হবে।

সিএসই জানায়, বর্তমান শেয়ারহোল্ডার পরিচালক মির্জা সালমান ইস্পাহানি এবং মো: শামসুল ইসলামের মেয়াদ এ বছর শেষ হবে। এই দুই পদে পরিচালক নির্বাচন করা হবে। সিএসই সংঘ স্মারক বিধির আর্টিকেল ৩৫ (৩) অনুযায়ী মির্জা সালমান ইস্পাহানি এবং মো: শামসুল ইসলাম নির্বাচনে ফের অংশগ্রহণ করবেন। পাশাপাশি দুই পদে আলফা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শাহজাদা মাহমুদ চৌধুরী এবং ইবিএল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো: ছায়েদুর রহমান কেনডিডেট হয়েছেন। এদের মধ্যে প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে ২২ অক্টোবর নির্বাচনে যোগ্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিটি।

আগামী ২৫ অক্টোবর বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বিল্ডিংয়ে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের পর গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে।

নির্বাচন কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন একেএম মোহসানুদ্দিন আহমেদ চৌধুরী। নির্বাচন কমিটির অন্য দুই সদস্য হলেন- মো. আখতার হোসেন এবং সায়েদুল মোস্তাফা চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১