সিঙ্গারবিডির পর্ষদ সভা ১৮ অক্টোবর
প্রচ্ছদ » Uncategorized » সিঙ্গারবিডির পর্ষদ সভা ১৮ অক্টোবরপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৮ অক্টোবর দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সভায় কোম্পানিটির ৩০ জুন ,২০২১ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আগের বছর কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ২ টাকা ৪৯ পয়সা।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১২ অক্টোবর , ২০২১।








