সিদ্ধার্থের সঙ্গে প্রেম নিয়ে জ্যাকলিনের বক্তব্য

প্রচ্ছদ » Uncategorized » সিদ্ধার্থের সঙ্গে প্রেম নিয়ে জ্যাকলিনের বক্তব্য

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: অ্যা জেন্টলম্যান সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন সিদ্ধার্থ মালহোত্রা ও জ্যাকলিন ফার্নান্দেজ। রুপালি পর্দায় রোমান্সের পাশাপাশি বাস্তবেও তাদের প্রেমের গুঞ্জন শোনা যায়। তবে সিদ্ধার্থকে শুধু ভালো বন্ধু হিসেবেই মনে করেন এ অভিনেত্রী।

গুঞ্জনের কারণে সিদ্ধার্থের সঙ্গে অভিনয় বন্ধ করবেন কিনা প্রশ্ন করা হলে এ অভিনেত্রী বলেন, ‘এরকম হলে আমি এতো সহ-অভিনেতার সঙ্গে অভিনয় করতাম না, কারণ প্রেমের গুঞ্জন এমন একটি বিষয় যা নিয়ে মিডিয়া মজে থাকে। সুতরাং এর জন্য কারো সঙ্গে অভিনয় বন্ধ করে দেব তা নয়।’

তিনি আরো বলেন, ‘তাদের সঙ্গে অভিনয়টা চালিয়ে যাওয়া উচিৎ কারণ এ গুঞ্জনগুলো সত্য নয়। মানুষ আপনার সম্পর্কে কী বলবে, কী চিন্তা করবে এগুলো ভাবলে আপনি জীবনে ভুল করবেন।’

সিদ্ধার্থের সঙ্গে সম্পর্কের বিষয় নিয়ে জ্যাকলিন বলেন, ‘সিদ্ধার্থ ও আমি খুবই ভালো বন্ধু। আমরা এ নিয়ে দুই সিনেমায় অভিনয় করলাম-ব্রাদার্স এবং অ্যা জেন্টলম্যান। যদি ভালো চিত্রনাট্য পাই তাহলে অবশ্যই একসঙ্গে অভিনয় করব।’

সম্প্রতি মুক্তি পেয়েছে জ্যাকলিন অভিনীত সিনেমা জুড়ওয়া-টু। এতে আরো অভিনয় করেছেন তাপসী পান্নু ও বরুণ ধাওয়ান। এরই মধ্যে বিশ্বব্যাপী ২০০ কোটি রুপির উপরে আয় করেছে সিনেমাটি। চলতি মাসের শেষে সালমানের খানের সঙ্গে রেস-থ্রি সিনেমার শুটিংয়ের জন্য এ অভিনেত্রী দুবাই যাবেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১