সিদ্ধিরগঞ্জে পুলিশকে মারধর, দেড় শতাধিক মুসল্লির নামে মামলা

প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » সিদ্ধিরগঞ্জে পুলিশকে মারধর, দেড় শতাধিক মুসল্লির নামে মামলা

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ আদমজী শাহী জামে মসজিদে পুলিশের এসআইকে মারধরের ঘটনায় ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১২৫ জনের নামে মামলা হয়েছে।

শনিবার (১১ জুন) রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মির্জা শহীদুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

এর আগে শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার এসআই সৈয়দ আজিজুল হক মুসল্লিদের মারধরের শিকার হন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জুমার নামাজের পর আদমজী শাহী জামে মসজিদে বক্তব্য দেন সিদ্ধিরগঞ্জ থানার এসআই সৈয়দ আজিজুল হক। বক্তব্যে তিনি বলেন, ভারতের বিষয়টি যাতে আমাদের দেশে কোনো প্রভাব ফেলতে না পারে এবং কোনো বিশৃঙ্খলা-নৈরাজ্য সৃষ্টি না হয়। এ বক্তব্যের জেরে কিছু উচ্ছৃঙ্খল যুবক তার ওপর হামলা করে।

মামলায় আরও বলা হয়, আজিজুল হক ৬ নম্বর বিট পুলিশের ইনচার্জ হিসেবে ওই এলাকায় মাদক, কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করে আসছেন। মামলায় উল্লেখিত এবং অজ্ঞাতনামারা তার ওপর পূর্ব আক্রোশ থেকে এ ঘটনা ঘটায়।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১১ জুন , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১