সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন বিএসইসি চেয়ারম্যান

প্রচ্ছদ » Uncategorized » সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন বিএসইসি চেয়ারম্যান

BSEC Chair shiblyপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

বুধবার (১০ সেপ্টম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে বিএসইসির চেয়ারম্যান পদে কর্মকালীন সময় পর্যন্ত সিনিয়র পদমর্যাদা প্রদান করা হল।

এর আগে বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেনকে সর্বপ্রথম সিনিয়র সচিবের পদমর্যাদা দেওয়া হয়।

অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম গত ১৭ মে বিএসইসির চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন। তার নেতৃত্বাধীন কমিশনের নেওয়া নানা উদ্যোগে ধীরে ধীরে পুঁজিবাজারে আস্থা ফিরে আসছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৯ সেপ্টেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০