সিনিয়র সচিব হলেন আখতার হোসেন

প্রচ্ছদ » খেলা » সিনিয়র সচিব হলেন আখতার হোসেন

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : সিনিয়র সচিব হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন। পদোন্নতির পর তাকে একই মন্ত্রণালয়ে পদায়ন করে বুধবার (২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান করেন আখতার হোসেন। এর আগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন তিনি।

আখতার হোসেন বিসিএস প্রশাসন ক্যাডারে ১৯৮৮ সালে যোগদান করেন। চাকরি জীবনের শুরুতে তিনি ১০ বছরের বেশি সময় ধরে ফেনী, চাঁদপুর, কক্সবাজার ও ঝালকাঠী জেলায় সহকারী কমিশনার, উপজেলা ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে দায়িত্ব ছিলেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে ১৯৮৩ সালে বিএসএস (অনার্স) এবং ১৯৮৪ সালে সমাজবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়া চাকরিকালীন সরকারের অনুমতি নিয়ে এলএলবি ও এমবিএ ডিগ্রি অর্জন করেন।

 

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ০৩ জুন , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১