সিনেমার পর ওয়েব সিরিজে আসছে গোগল

প্রচ্ছদ » Uncategorized » সিনেমার পর ওয়েব সিরিজে আসছে গোগল

googleপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: গোগল একজন কল্পনাবিলাসী বালক। যে কোন ব্যাপারেই অনেক কৌতুহল তার। গোগলের বাবা সমীরেশ রাশিয়ান সাহিত্যিক নিকোলাই গোগোলের অন্ধভক্ত। সে কারণেই ছেলের নাম রাখা গোগল। বাঙালী কিশোরদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই গোগলের শ্বাসরুদ্ধকর কাহিনী। যার স্রষ্টা প্রখ্যাত সাহিত্যিক সমরেশ বসু। সমরেশ বসুর এ রচনা সাহিত্যের গন্ডি পেরিয়ে রুপ পেয়েছে চলচ্চিত্রেও । ‘গোগলের কীর্তি’ চলচ্চিত্রের সফলতার পর নির্মাতা পম্পি ঘোষ মুখার্জি এবার বহুল জনপ্রিয় এই চরিত্রকে উপস্থাপন করছেন সম্পুর্ণ নতুন মাধ্যমে।

পম্পি ঘোষ মুখার্জি জানালেন, জনপ্রিয় সিরিজ ফেলুদার পর কলকাতার প্রযোজনা সংস্থা আড্ডাটাইমস এর ব্যানারে শিগগিরই দর্শকের সামনে আসতে চলেছে ‘শিমুল গড়ের খুনে ভুত’ অবলম্বনে নতুন ওয়েব সিরিজ গোগল। এতে অভিনয় করছে টালিউডের জনপ্রিয় অভিনেতা ঈশাণ বর্মণ, তোশানা মুখার্জী, গৌরব চ্যাটার্জি, ভাস্বর চ্যাটার্জি, কন্যাকুমারী, দেবপর্ণা চক্রবর্তীসহ অনেকে।

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে শুটিংএর বেশির ভাগ কাজ শেষ হয়েছে। ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র শিক্ষক ও নির্মাতা পম্পি ঘোষ মুখার্জি বলেন,‘সমরেশ বসুর ক্ষুদে গোয়েন্দা গোগল চরিত্রটি সব সময়ের জন্য আধুনিক। এই সময়ের বাচ্চাকাচ্চাদের ভাবনার গন্ডিকে মাথায় রেখেই আধুনিক এক কিশোর গোগল ও তার বন্ধুদের রহস্যোন্মোচন নিয়ে, আমি আজকের গোগলকে আজকের দিনের দর্শকদের সামনে তুলে আনার চেষ্টা করেছি।

বাংলাদেশের তরুণ নির্মাতা, রবীন্দ্র ভারতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হীরক মুশফিক প্রযোজনাটিতে প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন। কলকাতার ওয়েব সিরিজটিতে কাজের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, আমাদের দর্শকের রুচি প্রতিনিয়ত আধুনিক হচ্ছে। ওয়েব সিরিজ তারই বহিপ্রকাশ। কলকাতার ইন্ডাস্ট্রিতে কাজ করা নিসন্দেহে নতুন অভিজ্ঞতার। ওয়েব সিরিজটি চিত্রগ্রহণ করছেন আশিস হালদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০