সিরাজগঞ্জের সলঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

প্রচ্ছদ » Uncategorized » সিরাজগঞ্জের সলঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

road-acciসিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানার হরিনচড়া এলাকায় আজ ফের যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় ক্লিনিক ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার হরিণচড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম জানান, চাপাইনবাবগঞ্জ থেকে ‘আরপি স্পেশাল’ নামে যাত্রীবাহী একটি বাস মহাসড়কের হরিনচড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলেই পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২ জন মারা যান। মরদেহ ও দুর্ঘটনা কবলিত বাস ও পিকআপ ভ্যান থানা হেফাজতে রয়েছে বলে জানান তিনি।

এর আগে গতকাল শনিবার ঈদ শেষে কর্মস্থলে ফেরতকালে সড়ক দুর্ঘটনায় সারা দেশে ৫২ জন নিহত হন। আহত হন কমপক্ষে ১৫০ জন। এর মধ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলাতেও বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও তার সহকারী নিহত হন। আহত হন আরও ২০ বাসযাত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০