সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

প্রচ্ছদ » Uncategorized » সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

bondok jodhoপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সিরাজগঞ্জ সদর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শরিফুল ইসলাম শরিফ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। সকাল সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশের দাবি, নিহত শরিফুল ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে একাধিক মামলা রয়েছে

নিহত শরিফুল ময়মনসিংহ সদরের বাসিন্দা হাসমত আলীর ছেলে। তিনি সিরাজগঞ্জের সদর উপজেলায় সারটিয়ায় তার মামার বাড়িতে থাকতেন।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা দীর্ঘদিন ধরে সয়দাবাদ-বেলকুচি আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ফেলে ব্যবসায়ীদের মালামাল লুট করছে- এমন সংবাদের ভিত্তিতে ভোরে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ডাকাত দলের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে ডান পায়ের হাঁটুর ওপরে গুলিবিদ্ধ অবস্থায় শরিফুলকে আটক করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের ভর্তি করা হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নিহত শরিফুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে ওসি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১