সিলকো ফার্মার আইপিও আবেদন শেষ আজ
প্রচ্ছদ » Uncategorized » সিলকো ফার্মার আইপিও আবেদন শেষ আজ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) আবেদন আজ শেষ দিন। কোম্পানির আইপিও আবেদন গত ৭ মার্চ, বৃহস্পতিবার থেকে শুরু হয়। যা আজ ১৯ মার্চ বৃহস্পতিবার শেষ হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৬৯তম নিয়মিত কমিশন সভায় এ কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়।
জানা গেছে, কোম্পানিটি ৩ কোটি সাধারণ শেয়ার ছেড়ে বাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করবে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা।
আইপিওর টাকা দিয়ে কোম্পানিটি কারখানা ভবন নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, ডেলিভারী ভ্যান ক্রয় ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।
কোম্পানিটির ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৫.৪১ টাকা। ৫টি আর্থিক বিবরণী অনুযায়ী ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা (ওয়েটেড এভারেজ ইপিএস) হয়েছে ১.৪৬ টাকা।
কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড, সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড।
উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড, সিটিজেন সিকিউরিটিজ এন্ড ইনভেস্টমেন্ট ও সিটি ক্যাপিটাল এন্ড রিসোর্সেস লিমিটেড।








