সিলেটের গির্জায় নিরাপত্তা জোরদার
প্রচ্ছদ » Uncategorized » সিলেটের গির্জায় নিরাপত্তা জোরদার
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলার পর সিলেট বিভাগের খ্রিস্টান সম্প্রদায়ের গির্জাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ওই হামলার ঘটনায় সিলেটে খ্রিস্টানদের উপাসনালয়গুলোতে কেউ যাতে কোনো ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে এই নিরাপত্তা জোরদার করে র্যাব-৯।
রোববার রাতে র্যাব-৯ এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এ ব্যাপারে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মনিরুজ্জামান বলেন, সিলেট বিভাগের চার্চগুলোতে আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছি। চার্চগুলোর নিরাপত্তা পর্যবেক্ষণ করবেন ১০০ জন র্যাব সদস্য।








