সিলেটে করোনায় আরও ৪ জনের মৃত্যু

প্রচ্ছদ » Uncategorized » সিলেটে করোনায় আরও ৪ জনের মৃত্যু

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জন মারা গেছেন। এ সময় নতুন করে শনাক্ত হয়েছে ১৩৩ এবং সুস্থ হয়েছে আরও ১৪২ জন। বৃহস্পতিবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটের ৪টি ল্যাবে নমুনা পরীক্ষায় ১১৩ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলার ৭০ জন, সুনামগঞ্জের ৪ জন, মৌলভীবাজারের ১৪ জন, হবিগঞ্জের ১০ জন, ওসমানী মেডিকেলে আরও ১৫ জনের করোনা শনাক্ত হয়।

নতুন এই ১১৩ জনসহ সিলেট বিভাগে মোট করোনা রোগী ১৯ হাজার ৯৪৮ জন। এর মধ্যে শুধুমাত্র সিলেটে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৭১১ জন। এ ছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৬৯৮ জন, হবিগঞ্জে ২ হাজার ২৮৪ জন এবং মৌলভীবাজারে ২ হাজার ২৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪২ জন। এর মধ্যে সিলেটের ১৩০ জন, হবিগঞ্জে ১ জন ও মৌলভীবাজারের ১২ জন। আর এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়াল ১৭ হাজার ৯৪১ জন। এর মধ্যে সিলেট জেলার ১১ হাজার ৫৪১ জন। এ ছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৭৭ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৭০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৫৩ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ জন করোনা আক্রান্ত রোগী। সব মিলে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩০৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৮৭ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ১৩ জন এবং মৌলভীবাজারে ২ জন। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে যে চারজন মারা গেছেন তারা সবাই সিলেট জেলার বাসিন্দা।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২২ এপ্রিল, ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১