সিলেটে ট্রাকচাপায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

প্রচ্ছদ » Breaking News || জাতীয় » সিলেটে ট্রাকচাপায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : সিলেটের জৈন্তাপুর উপজেলায় আত্মীয়ের মরদেহ দেখে ফেরার পথে ট্রাকচাপায় নারী ও শিশুসহ অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন অটোরিকশার চালক ও বাকিরা একই পরিবারের সদস্য। এতে আহত হয়েছেন তাদের দুই স্বজন।

রোববার (০২ মে) সকাল পৌনে ৭ টার দিকে সিলেট-তামাবিল সড়কের লালাখাল ফেরিঘাট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার পাখিবিল (রূপচেং) এলাকার আরব আলীর ছেলে অটোরিকশার চালক হোসেন আহমদ (২২), একই গ্রামের মৃত আরজান আলির ছেলে জামাল মিয়ার স্ত্রী সাবিহা বেগম (৩০), তার মেয়ে সাদিয়া বেগম (৭) ও ছেলে শাহাদাত হোসেন (৫ মাস) এবং মৃত আরজান আলির স্ত্রী হাবিবুন্নেছা (৩৩)। আহতরা হলেন সাবিহার ভাসুর জাকারিয়া (৪৮) ও তার স্ত্রী হাসিনা বেগম (৪০)।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে উপজেলার লালাখাল এলাকার গ্রামীণ রাস্তা থেকে সিএনজি চালিত অটোরিকশাটি সিলেট-তাবাবিল সড়কে উঠছিল। এসময় সিলেটগামী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের দুই নারী ও দুই শিশুসহ পাঁচজন নিহত হন।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে সিলেটের জৈন্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনাস্থল থেকে জৈন্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুর রহমান জানান, আহত জাকারিয়ার সম্বন্ধির মরদেহ দেখে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তবে সকালে দুর্ঘটনার পর পরই ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছেন।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০২ মে , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০