sylhet-murder-নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরের সুবিদ বাজারে বাসা থেকে ডেকে নিয়ে শিমুল দেব নামের এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার রাত ১২টার দিকে সুবিদবাজারের নুরানী আবাসিক এলাকার দস্তিদার দিঘির সামনে থেকে পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে।

নিহত শিমুল দেব (৩২) সুবিদবাজারে মিয়া ফাজিল চিস্ত এলাকার সমরেশ দেবের ছেলে।

শিমুলের প্রতিবেশীরা জানান, শনিবার সন্ধ্যায় সুবিদবাজার এলাকার সুপারশপ তারাদিনের সামনে দু’পক্ষের মারামারি হয়। এর জের ধরে রাত ১২টার দিকে শিমুলকে কয়েকজন যুবক বাসা থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে হত্যা করে।

দস্তিদার দিঘির পাড় সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক একেএম মাসুম বলেন, রাত সাড়ে ১২টার দিকে নৈশপ্রহরী এসে জানায় দস্তিদার দিঘির ঘাটের মধ্যে একটি মরদেহ ফেলে রাখা হয়েছে।

মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশররফ হোসেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১