সিলেটে বিনম্র শ্রদ্ধায় শোক দিবস পালিত

প্রচ্ছদ » Breaking News || Slider || জাতীয় » সিলেটে বিনম্র শ্রদ্ধায় শোক দিবস পালিত

sylhetনিজস্ব প্রতিবেদকঃ বিনম্র শ্রদ্ধা ও শোকের মধ্য দিয়ে সিলেটে পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস।

শোক দিবস উপলক্ষে সিলেটে বিভিন্ন সংগঠনের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা, খাবার বিতরণসহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

বুধবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ।

বুধবার সকাল সাড়ে ১০টা থেকে সিলেটে শুরু হয় শোক দিবসের শ্রদ্ধা নিবেদন কার্যক্রম। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এর আগে সকাল সাড়ে ১০টায় সিলেট জেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে শুরু হয় শোকর‌্যালি। নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এটি শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এছাড়া সিলেট রেজিস্ট্রারি মাঠ থেকে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এক শোক র‌্যালি বের করেন। এসব র‌্যালি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে আলাদা আলাদাভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে।

জাতীয় শোক দিবস উপলক্ষে দুপুরে নগরের হাফিজ কমপ্লেক্সে সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শিন্নি বিতরণ করা হয়। এছাড়াও সিলেট জেলা পুলিশ লাইন মাঠে আয়োজন করা হয়েছে আলোকচিত্র প্রদর্শনীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০