সিলেটে স্বামীর বিয়ে ঠেকাতে লন্ডনি বধূর আবেদন

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » সিলেটে স্বামীর বিয়ে ঠেকাতে লন্ডনি বধূর আবেদন

bodhuপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: লন্ডনে থাকা স্ত্রীর অনুমতি না নিয়ে স্বামীর দ্বিতীয় বিয়ে ঠেকাতে যুক্তরাজ্যে বাংলাদেশের হোম অফিস ও ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনে দুটি আবেদন করেছেন ব্রিটিশ নাগরিক জান্নাতুল ফেরদৌস। একই সঙ্গে সিলেট মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়ার কাছে জান্নাতুল ফেরদৌসের পক্ষে শনিবার (১৩ এপ্রিল) আরেকটি আবেদন করেছেন তার মামা নগরের জালালাবাদ থানার পশ্চিম সুবিদবাজার লন্ডনি রোডের বাসিন্দা আবুল হাসনাত। এর আগে গত ৯ এপ্রিল লন্ডনস্থ বাংলাদেশের হোম অফিস ও ঢাকাস্থ হাই কমিশনে পৃথক আবেদন করেন লন্ডনি বধূ জান্নাতুল ।

পৃথক আবেদনে জান্নাতুল ফেরদৌস উল্লেখ করেন, ২০১১ সালের ২১ ডিসেম্বর দক্ষিণ সুনামগঞ্জের দরগাপাশা গ্রামের সৈয়দ আনহার আলীর ছেলে বাংলাদেশি নাগরিক সৈয়দ আলী জাবেদের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় ব্রিটিশ নাগরিক জান্নাতুল ফেরদৌসের। জাবেদ বর্তমানে সিলেট নগরীর শাহপরাণ (রহ.) থানার আল ইসলাহ ৫৬/১০ নম্বর বাসার বাসিন্দা। বিয়ের পর থেকে জাবেদকে লন্ডনে নেয়ার চেষ্টা অব্যাহত রাখেন জান্নাতুল ফেরদৌস। কিন্তু পরে জানতে পারেন জাবেদ একজন বখাটে, চরিত্রহীন ও মদ্যপ। আর পরকীয়ায় আসক্ত। তাকে এই পথ থেকে ফেরাতে লন্ডনি বধূ অনেক টাকা পয়সা খরচ করে সংসার করার জন্য সুপথে আনার চেষ্টা করেন। তবে তা সম্ভব হয়নি।

কিন্তু সম্প্রতি সৈয়দ আলী জাবেদ লন্ডনি বধূর সঙ্গে প্রতারণা করে অন্যত্র বিয়ে করার সিদ্ধান্ত গ্রহণ করেন। সুনামগঞ্জের ছাতক থানার জাউয়া এলাকায় মেয়ে ঠিক করেন। আগামী ১৯ এপ্রিল কৈতক জাউয়া বাজারে অবস্থিত মা কমিউনিটি সেন্টার বিয়ের অনুষ্ঠানের জন্য বুকিং দেয়া হয়েছে। লন্ডনি বধূ এ বিষয়টি জানার পর গত ৯ এপ্রিল লন্ডনস্থ বাংলাদেশের হোম অফিস ও ঢাকাস্থ হাই কমিশনে দুইটি দরখাস্ত দাখিল করেন।

আবেদনে লন্ডনি বধূ আরও উল্লেখ করেন, জাবেদ তার স্বামী। বিয়ের পর থেকে তিনি তিনবার বাংলাদেশে এসেছেন। আর তাকে লন্ডনে নেয়ার জন্যও অনেক চেষ্টা করছেন। কিন্তু সে তাঁর অবর্তমানে অন্যত্র আরো একটি বিবাহ করার জন্য পাত্রী ঠিক করেছে। ইতিমধ্যে তাঁর বিয়ের দিন তারিখও ঠিক হয়েছে। তাই ওই বিয়েটি বন্ধ করে দেয়া দিতে আইনানুগ ব্যবস্থা নিতে তিনি অনুরোধ জানান ওই আবেদনে।

লন্ডনি বধূর মামা আবুল হাসনাত জানান, তার লন্ডন প্রবাসী ভাগনি জান্নাতুল ফেরদৌস। জান্নাতুলের স্বামী জাবেদ। তাদের মধ্যে কোনো ধরনের তালাকও হয়নি। আর তার ভাগনীর কাছ থেকে জাবেদ লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। বর্তমানে তার লন্ডন প্রবাসী ভাগনির অনুমতি না নিয়ে জাবেদ প্রতারণা করে সুনামগঞ্জের ছাতকে বিয়ে ঠিক করেছে। তাই এ বিয়ে বন্ধের জন্য তিনি পুলিশ কমিশনারের কাছে আবেদন করেছেন।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা জানান, লন্ডনি বধূর মামার আবেদনের পরিপ্রেক্ষিতে অবৈধ বিয়ে বন্ধে ব্যবস্থা নেয়া হবে। পুলিশ বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১