সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ আটে সুইডেন
প্রচ্ছদ » Uncategorized » সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ আটে সুইডেন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ আটে যাওয়ার লড়াইয়ে এগিয়ে গেল সুইডেন। এমিল ফর্সবার্গের একমাত্র গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছে ১৯৫৮ বিশ্বকাপের রানার্সআপরা।
প্রথমার্ধ গোল শূন্য সমতায় শেষ করে দল দুটি। এরপর ম্যাচের ৬৬ মিনিটে ফোর্সবার্গের গোলে এগিয়ে যায় সুইডেন। সুইসদের বিপক্ষে ১-০ গোলের লিড নেয়। ওই গোলেই শেষ আটে চলে গেল স্ক্যান্ডিনেভিয়ান জায়ান্ট কিলাররা। ম্যাচে বল দখলের হিসেবেও সুইডেনের থেকে এগিয়ে ছিল সুইজারল্যান্ড। তবে সুইডেন গোল দিয়ে এগিয়ে যাওয়ার মতো ভালো কিছু আক্রমণ করেছে এ ম্যাচের শুরুতে। গোল করে এগিয়ে যাওয়ার ভালো সুযোগ সুইজারল্যান্ডও পেয়েছে।
মঙ্গলবার ম্যাচের শুরুতেই গোল দেওয়ার সুযোগ পায় সুইডেন। এবারের বিশ্বকাপে কাউন্টার অ্যাটাকের দারুণ প্রয়োগ দেখা গেছে। সুইডেনও কাউন্টার অ্যাটাক নির্ভর খেলেছে গ্রুপ পর্বে। শেষ ষোলোয়ও তা থেকে গোল পেয়ে যাচ্ছিল স্ক্যান্ডিনেভিয়ান জায়ান্ট কিলাররা। সাত মিনিটে আবার আক্রমণ করে সুইডেন। তার পরের মিনিটে আর সুযোগ বলা চলে না। গোল মিস করেছে সুইডেন। ২৪ মিনিটে সুইসদের আক্রমণে গোল খেতে বসেছিল সুইডেন।
২৮ মিনিটে আবার গোলের সুযোগ পায় সুইজারল্যান্ড। কিন্তু কাজে লাগাতে পারেনি সে সুযোগ। ৩৪ মিনিটে গোল মিস করে জাকা মাথায় হাত তুলেছেন। ৩৮ মিনিটে প্রথমার্ধের সেরা সুযোগটি পায় সুইডেন। পায়ের টাস দিয়ে গোল করতে চেয়েছিলেন সুইডেন ফুটবলার। কিন্তু হেড দিলে হয়তো গোল পেয়ে যেতেন তিনি। প্রথমার্ধে কোন গোল করতে না পেরে শেষ পর্যন্ত গোল শূন্য সমতা নিয়ে শেষ করেছে দু’দল।








