সুইজারল্যান্ডে রোড শো করবে বিএসইসি

প্রচ্ছদ » Uncategorized » সুইজারল্যান্ডে রোড শো করবে বিএসইসি

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে বিনিয়োগ আকৃষ্ট করতে এবার সুইজারল্যান্ডে দুই দিনব্যাপী ‘রোড শো‘ করতে যাচ্ছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আন্তর্জাতিক অঙ্গনে দেশের পুঁজিবাজারের পরিধি এবং ইউরোপ প্রবাসী ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য এই উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। এর আগে দুবাই ও যুক্তরাষ্ট্রে রোড শো করেছে প্রতিষ্ঠানটি।

দুই দিনব্যাপী এবারের রোড শো অনুষ্ঠিত হবে সুইজারল্যান্ডের জুরিখে ও জেনেভায়। এর মধ্যে জুরিখে রোড শো হবে ২০ সেপ্টেম্বর এবং জেনেভায় রোড শো হবে ২২ সেপ্টেম্বর। রোড শোতে সুইজারল্যান্ডে বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি বিনিয়োগকারী এবং স্টেকহোল্ডারদের কাছে পুঁজিবাজারসহ সার্বিক অর্থনীতির বর্তমান পরিস্থিতি, বিনিয়োগ সুযোগ-সুবিধা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

এবারের আয়োজনে দেশের পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহী করে তুলতে কিছু বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। পুঁজিবাজারে সরাসরি বিনিয়োগের কৌশল ও সার্বিক নিরাপত্তার বিষয় তুলে ধরা হবে। দেশের পুঁজিবাজারে বিনিয়োগের উপযুক্ত স্থান হিসেবে চিহ্নিত করার জন্য বিশ্বজুড়ে বিভিন্ন দেশ ও শহরগুলোতে ধারাবাহিক রোড শো করার পরিকল্পনা করা হয়েছে।

এরপর লন্ডন, রোম, টরন্টো, হংকং, নিউইয়র্ক, সিঙ্গাপুর, টোকিও, মালয়েশিয়াসহ বিভিন্ন উন্নত শহরে রোড শোর আয়োজন করবে বিএসইসির।

জানা যায়, সুইজারল্যান্ডে এখন অনেক সম্পদশালী বাংলাদেশি বসবাস করছেন। কিন্তু তারা বিনিয়োগ করার মতো কোনো উপযুক্ত জায়গা খুঁজে পান না। যথাযথ পরামর্শ-সহায়তা দিলে প্রবাসীদের সুনিশ্চিত বিনিয়োগের পরিবেশ তৈরি হবে। তাদের সঞ্চিত অর্থ পুঁজিবাজারে বিনিয়োগের মাধ্যমে দেশের শিল্পায়নে কাজে লাগানোর সুযোগ রয়েছে। সুইজারল্যান্ডে অবস্থানরত বিনিয়োগকারীদের বিনিয়োগের সুযোগ করে দিতে আরও ডিজিটাল বুথ চালু করা যেতে পারে। এতে প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীরা সরাসরি পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ পাবেন।

এবারের রোড শোতে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে অংশ নেবেন কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালক মোহাম্মদ সাইফুর রহমান ও মো. মাহবুবুল আলম, পরিচালক মাহমুদুল হক ও উপ-পরিচালক মোহাম্মদ রাশিদুল আলম।

 

পুঁজিবাজার রিপোর্ট. আ/সি/ ১৫ সেপ্টেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১