সুনামগঞ্জে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

প্রচ্ছদ » সারাদেশ » সুনামগঞ্জে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

fashপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় সুরাইয়া (১৫) নামের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের কাদিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুরাইয়া ওই গ্রামের মামুন মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৭টার দিকে বাড়ির আঙ্গিনার আতা ফলের গাছে সুরাইয়াকে ফাঁসি দিয়ে ঝুলে থাকতে দেখে পরিবারের লোকজন। পরে খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহটি উদ্ধার থানায় নিয়ে যায়।

দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে মেয়েটি আত্মহত্যা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০