সুন্দরবনে অপহৃত জেলে উদ্ধার

প্রচ্ছদ » Breaking News || অর্থনীতি » সুন্দরবনে অপহৃত জেলে উদ্ধার

satkhiraপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সুন্দরবনের চুনকুড়ি নদীর মাথাভাঙ্গা খালে অভিযান চালিয়ে অপহৃত জেলে রুহুল আমিন মোড়লকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় উদ্ধার করা হয়েছে চারটি পাইপগান, চকলেট বোমা, চাকু, মোবাইল ফোন ও নৌকা। বুধবার রাতে এ ঘটনা ঘটে।

উদ্ধার রুহুল আমিন মোড়ল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চুনকুড়ি গ্রামের জাকের মোড়লের ছেলে।

শ্যামনগর উপজেলার কোস্টগার্ডের কৈখালী ক্যাম্পের কর্মকর্তা আমির হোসেন জানান, বনদস্যুরা অবস্থান করছে এমন সংবাদে অভিযান চালানো হয়। আমাদের উপস্থিতি বুঝতে পেরে বনদস্যুরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে চারটি পাইপ গান, ২০৩টি চকলেট বোমা, একটি চাকু, আট প্যাকেট মার্বেল, বনদস্যুদের ব্যবহৃত একটি মোবাইল, একটি নৌকা ও অপহৃত এক জেলেকে উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০