সুপ্রভাত-জাবালে নূরের বাস চলাচল বন্ধ

প্রচ্ছদ » Uncategorized » সুপ্রভাত-জাবালে নূরের বাস চলাচল বন্ধ

jalalenurপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বুধবার থেকে ঢাকা মহানগরীর (রুট নম্বর ১৩৮) উত্তরা রানিগঞ্জ থেকে সদরঘাটে চলাচলরত সু-প্রভাত প্রাইভেট লিমিটেডের সব বাস ও মিনিবাস এবং মহানগরীর (রুট নম্বর ১৮৪) বসিলা থেকে আব্দুল্লাহপুর চলাচলরত জাবালে নূর পরিবহন লিমিটেডের সব বাস ও মিনিবাস চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআরটিএ। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত সু-প্রভাত ও জাবালে নূর পরিবহনের সব বাস ও মিনিবাস চলাচল বন্ধ থাকবে।

মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩ এর ৭২ ধারা মোতাবেক এ আদেশ জারি করা হয়েছে বলে বিআরটিএর উপ-পরিচালক (ইঞ্জিনিয়ার) শফিকুজ্জামান ভূঞা স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

আগামী তিন কর্মদিবসের মধ্যে সু-প্রভাত প্রাইভেট লিমিটেডের এবং জাবালে নূর পরিবহন লিমিটেডের সব বাস ও মিনিবাসের সব কাগজপত্র (রেজিস্ট্রেশন সনদপত্র, ফিটনেস সনদপত্র, রুট পারমিট, ট্র্যাক্স টোকেন, ইন্স্যুরেন্স ইত্যাদি) ঢাকা বিভাগের বিআরটিএর উপ-পরিচালক (ইঞ্জিনিয়ার) ও সদস্য সচিব ঢাকা মেট্রো আঞ্চলিক পরিবহন কমিটি শফিকুজ্জামান ভূঞার কাছে জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।

জমাকৃত কাগজপত্র বিআরটিএ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১