সুলতান সুলেমান মারা যাবেন আগামীকাল

প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » সুলতান সুলেমান মারা যাবেন আগামীকাল

sultanপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বিদেশি ভাষায় নির্মিত ধারাবাহিক ‌‘সুলতান সুলেমান’ প্রচার করছে দীপ্ত টিভি। প্রচারের শুরু থেকেই সিরিয়ালটি রয়েছে জনপ্রিয়তার শীর্ষে। এবারে চলছে ধারাবাহিকের ষষ্ট সিজন। আগামীকাল বৃহস্পতিবার প্রচারিত হবে এই সিজনের শেষ পর্ব। এই পর্বেই মারা যাবেন সুলতান সুলেমান। প্রায় ৭০০ বছর আগে তুরস্কের অটোমান সাম্রাজ্যের রাজা ছিলেন সুলতান সুলেমান। এই সাম্রাজ্যের স্বর্ণযুগ ছিল সুলতান সুলেমানের নেতৃত্বে ষোড়শ থেকে সপ্তদশ শতাব্দী।

ক্ষমতার টানাপোড়েনে সাম্রাজ্যের নানা ষড়যন্ত্র, সন্তানদের হত্যা এবং দাসপ্রথার অন্তরালের কাহিনি নিয়ে নির্মিত এই মেগা সিরিয়াল প্রিয় হয়ে ওঠে বাংলাদেশের দর্শকদের।

শেষ পর্বে অটোমান সাম্রাজ্যের এই সুলতানকে দেখা যাবে যুদ্ধের ময়দানে। সৈন্যদের উদ্দেশে দীর্ঘ বক্তৃতার সময়ে অসুস্থ হয়ে পড়বেন তিনি। সেখানেই মৃত্যু হবে তার। মৃত্যুর আগে তিনি স্মরণ করবেন দীর্ঘদিনের বন্ধু ও প্রধান সেনাপতি ইব্রাহিম পাশাকে।

আগামীকাল শেষ পর্ব হলেও দর্শকদের চাহিদার পরিপ্রেক্ষিতে ২৫ নভেম্বর থেকে আবারও শেষ মৌসুমটি পুনঃপ্রচার হবে। আগামী বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হবে নতুন ধারাবাহিক সুলতান সুলেমান : কসেম। দীপ্ত টিভিতে প্রতি শনি থেকে বৃহস্পতিবার সপ্তাহে ছয় দিন সন্ধ্যা সাড়ে ৭টা ও রাত ১০টায় দেখানো হয় সুলতান সুলেমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১