সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনের পরিমাণও বেড়েছে।

dseবাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইতে ৬৬৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৮০ কোটি টাকা বেশি। আগের দিন এ বাজারে ৫৮৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৬টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩১৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৭৪ পয়েন্টে।

অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৫৯৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০