সূচকের উত্থানের লেনদেন চলছে
প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থানের লেনদেন চলছে
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের উত্থানের লেনদেন চলছে। বেলা ১টা ৩৩ মিনিটে এই রিপোর্ট লেখার সময় ডিএসইতে ২৮৭ কোটি ৪৯ লাখ ২৩ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, উল্লেখিত সময়ে ৭৪ হাজার ৪৯১ বারে ৭ কোটি ৯১ লাখ ১৪ হাজার ৫৪৭টি শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নিয়েছে ৩৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৬টির; কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির।
ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৭৩ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৯৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮২৫ পয়েন্টে।
অপরদিকে বেলা ১টা ৫০ মিনিটে সিএসই সার্বিক সূচক ৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮০৭ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।








