সূচকের উত্থানে লেনদেন চলছে

প্রচ্ছদ » Breaking News || Slider || আইপিও » সূচকের উত্থানে লেনদেন চলছে

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৭৬ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ৯ পয়েন্ট কমে এবং ডিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট কমে যথাক্রমে ১১৯৫ ও ১৮৫৫ পয়েন্টে রয়েছে।

এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৩৪১ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বৃহস্পতিবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮১টির, কমেছে ৭৪টির এবং অপরির্বতিত রয়েছে ৮৮টি কোম্পানির শেয়ার।

বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, শাইনপুকুর সিরামিক, লার্ফাজহোলসিম, আইএফআইসি ব্যাংক, জেএমআই সিরিঞ্জ, প্রগতি ইন্স্যুরেন্স, অরিয়ন ফার্মা ও ফনিক্স ইন্স্যুরেন্স।

এর আগে বৃহস্পতিবার লেনদেন শুরু প্রথম ১০ মিনিটে ডিএসইর সূচক বাড়ে ১২ পয়েন্ট।

এরপর ১০টা ২০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরো ৮ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী থাকে। সকাল ১০টা ৪৫মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৪৩ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ১৭৬ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর এক ঘণ্টা পর সকাল ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৯৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮৪১ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ের ৬৫টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৩৪টি কোম্পানির দর। অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানি শেয়ারের দর।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৪ ডিসেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১