সূচকের উত্থানে লেনদেন চলছে
প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থানে লেনদেন চলছেপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে।
ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ( ০১ জুন ) বাজার বিশ্লেষণে দেখাযায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মধ্য দিয়ে।
প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মধ্য দিয়ে লেনদেনের শুরু হওয়ায় প্রথম মিনিটেই ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৮ পয়েন্টে বেড়ে যায়। সময়ের সঙ্গে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা বেড়েছে। সেই দাম বাড়ার তালিকা বড় হয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০টা ২৪ মিনিটের লেনদেনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪০ পয়েন্টে বেড়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ ৪ পয়েন্ট বেড়েছে। আর ডিএসই-৩০ সূচক বেড়েছে ৮ পয়েন্ট।
এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৬৪টির। আর ৫৪টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ২০৯ কোটি ৬ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০০ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ৫ কোটি ৪০ লাখ টাকা। লেনদেন অংশ নেয়া ১২০ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৮টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০১ জুন , ২০২১।








