সূচকের উত্থানে লেনদেন চলছে

প্রচ্ছদ » Breaking News || Slider || আইপিও » সূচকের উত্থানে লেনদেন চলছে

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে।

ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৩ জুলাই) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৪২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৬৬ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৬৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫৬ টির, দর কমেছে ৭৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৩ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৪০৮ কোটি ৭৮ লাখ ৮৯ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫২ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ২১০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০০ টির, দর কমেছে ৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১০ কোটি ৩০ লাখ টাকা।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৩ জুলাই , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১