সূচকের উত্থানে লেনদেন চলছে
প্রচ্ছদ » Breaking News || Slider || সারাদেশ » সূচকের উত্থানে লেনদেন চলছেপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক :পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে।
ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ( ৭ সেপ্টেম্বর) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ১৪৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৪৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৮১ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১২টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এই সময়ে সিএসইতে ৩৫ কোটি ৬২ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজার রিপোর্ট. আ/ব/সি/ ৭ সেপ্টেম্বর , ২০২১।








