সূচকের উত্থানে লেনদেন চলছে

প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থানে লেনদেন চলছে

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে।

ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ( ২১ সেপ্টেম্বর) বাজার বিশ্লেষণে দেখাযায়, লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৯ পয়েন্ট বেড়ে ৭ হাজার ২৩৫ পয়েন্টে অবস্থান করে। ডিএসইর শরীয়াহ সূচক ৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৫৭৫ ও ২৬৬৮ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ২২৭ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
মঙ্গলবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩৮টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ার।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, কেপিসিএল, জেনারেল ইন্স্যুরেন্স, রিংশাইন, সাইফ পাওয়ার, লাফাজহোলসিম, রূপালী ইন্স্যুরেন্স, ম্যাকসন স্পিনিং ও আলিফ ইন্স্যুরেন্স।

এর আগে মঙ্গলবার লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইর সূচক বাড়ে ৩০ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরো ২ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। সকাল ১০টা ১৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৩৩ পয়েন্ট বেড়ে ৭ হাজার ২৩৯ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ৫৭ পয়েন্ট বেড়ে ২১ হাজার ৮৭ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের ৭৪টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৪০টি কোম্পানির দর। অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানি শেয়ারের দর।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২১ সেপ্টেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১