সূচকের উত্থানে লেনদেন চলছে
প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থানে লেনদেন চলছেপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে।
ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৮ ডিসেম্বর ) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ৪২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৮০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৬৪৮ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯১টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৮ ডিসেম্বর , ২০২১।








