পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে।

ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বাজার বিশ্লেষণে দেখাযায়, লেনদেন শুরুর এক ঘণ্টা পর অর্থাৎ সকাল ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭০০ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরিয়াহ্ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৪২১ ও ২৫০৬ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৮৫ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

মঙ্গলবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানি গুলোর মধ্যে দাম বেড়েছে ২৪৬টির, কমেছে ৬২টির এবং অপরির্বতিত রয়েছে ৫৫টি কোম্পানির শেয়ার।

মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-বিএসসি, পিপলস ইন্স্যুরেন্স, বেক্সিমকো লিমিটেড, সোনালি পেপার, এশিয়া ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, ফরচুন সু, গ্লোবাল ইন্স্যুরেন্স, জিএসপি ফাইন্যান্স ও আইএফআইসি ব্যাংক।

এর আগে আজ লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ২৮ পয়েন্ট। সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরো ২ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। সকাল ১০টা ৩০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৩৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭০৩ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর এক ঘণ্টা পর সকাল ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৬৪ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৪৮৫ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ের ৭৮টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৩২টি কোম্পানির দর। অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানি শেয়ারের দর।

পুঁজিবাজার রিপোর্ট – আ/সি/ ২৮ ডিসেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১