পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে।

ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১০ জানুয়ারী) বাজার বিশ্লেষণে দেখাযায়, ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৪২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৬৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫৭৯ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৬৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬০ টির, দর কমেছে ১৩৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৯ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৮১ কোটি ৬২ লাখ ৫৪ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ২৯১ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১৫১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৪ টির, দর কমেছে ৮০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৬ কোটি ৫৮ লাখ ৪৩ হাজার টাকা।

 

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১০ জানুয়ারী , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১