সূচকের উত্থানে লেনদেন চলছে
প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থানে লেনদেন চলছেপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে।
ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ( ১৯ জুন ) বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪৪০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪০৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৩৪পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৬৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৪ টির, দর কমেছে ১১৭ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৮ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২০৬ কোটি ৬৫ লাখ ৭ হাজার টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৮৮৮ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ১২৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫১ টির, দর কমেছে ৫৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৩ কোটি ৯২ লাখ ৮৮ হাজার টাকা।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৯ জুন , ২০২২।








