সূচকের উত্থানে লেনদেন চলছে

প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থানে লেনদেন চলছে

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় সূচক বাড়লেও অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সকাল সাড়ে ১০টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪৭৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪২২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩২২ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩০৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৪ টির, দর কমেছে ৫৫ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৫৪ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩০০ কোটি ৪২ লাখ ৩৫ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৪৬ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১০১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩২ টির, দর কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৪ কোটি ৪৮ লাখ ৩২ হাজার টাকা।

পুঁজিবাজার রিপোর্ট – শা/রি/ ১১ অক্টোবর , ২০২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১