সূচকের উত্থানে লেনদেন চলছে

প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থানে লেনদেন চলছে

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতে শেয়ারবাজারে মূল্যসূচকে দেখা দিয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতা। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার পাশাপাশি বেড়েছে সবকটি মূল্যসূচক। সেই সঙ্গে লেনদেনে ভালো গতি দেখা যাচ্ছে।

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার বাজার বিশ্লেষণে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে প্রধান মূল্যসূচক বেড়েছে প্রায় ২০ পয়েন্ট। আর লেনদেন হয়েছে প্রায় দেড়শ কোটি টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। সেই সঙ্গে দাম বাড়ার তালিকায় রয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। অবশ্য দুই বাজারেই দাম বাড়া বা কমার তুলনায় দাম অপরিবর্তিত থাকা প্রতিষ্ঠানের সংখ্যা বেশি।

এদিন শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার মাধ্যমে। ফলে শেয়ারবাজারে লেনদেন শুরু হতেই ডিএসই’র প্রধান সূচক আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট বেড়ে যায়।

তবে লেনদেনের সময় পাঁচ মিনিট পার হতেই বেশ কয়েকটি কোম্পানির শেয়ার দাম কমে যায়। এতে কমে আসে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা। এমনকি লেনদেনের ১৬ মিনিটের মাথায় ডিএসই’র প্রধান সূচক ঋণাত্মক হয়ে পড়ে।

অবশ্য এরপর আবার সূচক বাড়তে থাকে। লেনদেনের আধাঘণ্টার মাথায় ডিএসই’র প্রধান সূচক প্রায় ২০ পয়েন্ট বেড়ে যায়। কিন্তু এরপর সূচক আবার কমতে দেখা যাচ্ছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০টা ১৪ মিনিটে ডিএসইতে ৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ২৬টির। আর ১৫৩টির দাম অপরিবর্তিত রয়েছে।

এতে ডিএসই’র প্রধান সূচক বেড়েছে ১৩ পয়েন্ট। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক বেড়েছে ১ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ্ সূচক ২ পয়েন্ট বেড়েছে। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১৭১ কোটি ৩০ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ৮ কোটি ৭৭ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৭৭ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৭টির, কমেছে ১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

পুঁজিবাজার রিপোর্ট – শা/রি/ ২৬ অক্টোবর,২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০