সূচকের উত্থানে লেনদেন চলছে

প্রচ্ছদ » Breaking News || Slider || আইপিও » সূচকের উত্থানে লেনদেন চলছে

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১১টা ৫৪ মিনিট পর্যন্ত ডিএসইতে ২৮৫ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে ৩০৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৭টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৮৪ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২১৯ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৫৮ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ৭ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ২২৯ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১