DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে । এইদিন লেনদেনের শুরু থেকেই ক্রয় প্রেসারে বাড়তে থাকে সূচক। তবে ৫০ মিনিট পর উত্থানের মাত্রা কিছুটা হ্রাস পায়। মঙ্গলবার লেনদেন শুরুর প্রথম পৌনে দুই ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আলোচিত সময়ে ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ১২৬ কোটি টাকা।

দেখা যায়, আজ দুপুর সোয়া ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫২৩৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২০৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৪৪ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৫টির, দর কমেছে ৯৬টির এবং দর পরিবর্তীত রয়েছে ৭৬টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১২৬ কোটি ৮১ লাখ ১৭ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স ২০ পয়েন্ট কমে অবস্থান করছিলো ৫২৩০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছিলো ১২০৩ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছিলো ১৮৪০ পয়েন্টে। ওই সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১০৫ কোটি ৩৭ লাখ ১৮ হাজার টাকা।

অন্যদিকে, বেলা সোয়া ১২টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৭১৮ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ১৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৯টির, দর কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৪ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১