সূচকের উত্থানে লেনদেন চলছে

প্রচ্ছদ » Breaking News || জাতীয় » সূচকের উত্থানে লেনদেন চলছে

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এইদিন উত্থান দিয়ে লেনদেন শুরু হলেও ১০ মিনিট পর সেল প্রেসার শুরু হয়। পরবর্তীতে সাড়ে ১১ টা থেকে ফের ক্রয় প্রেসারে টানা সূচক বাড়তে থাকে। মঙ্গলবার লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আলোচিত সময়ে ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৪৪৩ কোটি টাকা।

দেখা যায়, আজ দুপুর ১২.৩০টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৯৩৭.৯৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৩২.৪৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০৪৯ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ৩৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯০টির, দর কমেছে ১০৪টির এবং দর পরিবর্তীত রয়েছে ৪৬টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৪৭৩ কোটি ৫৩ লাখ ৫৩ হাজার টাকা।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ৪০.৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৮ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ২১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০২টির, দর কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১৫ কোটি ৩ লাখ ৪৭ হাজার ৮৩১ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০