সূচকের উত্থানে লেনদেন চলছে
প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থানে লেনদেন চলছে
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে । এইদিন লেনদেনের শুরুতে সেল প্রেসারে পতন থাকলেও প্রথম ঘন্টা পর ক্রয় প্রেসারে উত্থানে ফিরে সূচক। মঙ্গলবার লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আলোচিত সময়ে ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ২৬৫ কোটি টাকা।
দেখা যায়, আজ দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৮৩১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩২০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ২০১৭ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ৩৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৩টির, দর কমেছে ১২৫টির এবং দর পরিবর্তীত রয়েছে ৫০টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৬৫ কোটি ৯২ লাখ ১৫ হাজার টাকা।
এর আগের কার্যদিবস দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছিলো ৫৮৪০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছিলো ১৩১৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছিলো ২০১৭ পয়েন্টে। ওই সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৪১৯ কোটি ৯৯ লাখ ৬২ হাজার টাকা।








