DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এইদিন লেনদেনের শুরু থেকেই ক্রয় প্রেসারে বাড়তে থাকে সূচক। তবে ৩০ মিনিট পর উত্থানের মাত্রা কিছুটা হ্রাস পায়। বুধবার লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আলোচিত সময়ে ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ২৪৩ কোটি টাকা।

দেখা যায়, আজ দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৭৪২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩১১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯৯৫ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪২টির, দর কমেছে ১৩৩টির এবং দর পরিবর্তীত রয়েছে ৫৬টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৪৩ কোটি ৩৬ লাখ ৪ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স ৪ পয়েন্ট কমে অবস্থান করছিলো ৫৭১৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছিলো ১৩০১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছিলো ১৯৮৬ পয়েন্টে। ওই সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২০৭ কোটি ৮২ লাখ ৬৪ হাজার টাকা।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ০.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৬৩১ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ১৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬০টির, দর কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৪ কোটি ৫৮ লাখ ৯৭ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১