সূচকের উত্থানে লেনদেন চলছে

প্রচ্ছদ » Uncategorized » সূচকের উত্থানে লেনদেন চলছে

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে । এদিন লেনদেনের শুরুর দিকে উত্থান থাকলেও ১০ মিনিট পর উত্থানের মাত্রা কমতে থাকে। তবে ৩০ মিনিট পর পুনরায় ঘুঁড়ে দাঁড়ায় বাজার। বুধবার লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচক কিছুটা বাড়লেও কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১৪৩ কোটি টাকা।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫১৩৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৮১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৩০ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ৩৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৫টির, দর কমেছে ১৫৮টির এবং দর পরিবর্তীত রয়েছে ৬১টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৪৩ কোটি ৪৮ লাখ ২৯ হাজার টাকা।

এর আগের কার্যদিবস একই সময় ডিএসইর ব্রড ইনডেক্স ১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫১৬১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৬১ পয়েন্ট কমে অবস্থান করে ১১৮৫ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করে ১৮৩৯ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ২০০ কোটি টাকা।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৫২১ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ১৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬২টির, দর কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৫ কোটি ৩৯ লাখ ২ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০